Shakil Shah
১৫ অক্টোবর ২০২০, ৪:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রামীণফোন নেটওয়ার্কের ভোগান্তিতে মধ্যনগরবাসী

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর থানার দুরবর্তী গ্রাম গুলোতে ডিজিটাল বাংলাদেশের এই সময়ে দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে রয়েছেন।

মধ্যনগর থানার ৪ টি ইউনিয়নে প্রায় দুলক্ষাধিক লোকের বসবাস।বিশেষ করে মধ্যনগর সদর, চামরদানী মহেষখলা, গোলাগাওঁসহ অনেক দুর্গম এলাকার গ্রাহকেরা কথাবলা ও ইন্টারনেট ব্যবহারে গ্রামীণফোন নেটওয়ার্কের জন্য সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন।গত ২০ থেকে ২২দিন যাবৎ গ্রামীণ ফোন নেটওয়ার্কের ব্যবহারে ভোগান্তিতে গ্রাহকেরা । বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক প্রায়ই বন্ধ হয়ে যায় ফলে গ্ৰামীনফোন গ্ৰাহকদের কলড্রপের সমস্যায় পড়তে হয়, এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণফোন নেটওয়ার্ক ব্যাবহারকারীরা ।এছাড়াও বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী গ্ৰাহকগণ পড়েছেন বিপাকে বিভিন্ন অফিস আদালত,করোনাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস চালু রাখায় ধীরগতিসহ নানান ধরনের সমস্যা হচ্ছে গ্রাহকদের।

মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, বর্তমান ডিজিটাল সময়ে বাংলাদেশের এক নম্বর মোবাইল সেবা দানকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্ক সমস্যা মেনে নেওয়া যায় না।
মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী বলেন, বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক ধীরগতির কারণে ব্যবসা বাণিজ্যের ব্যাঘাত ঘটে। তাই গ্রামীণফোন নেটওয়ার্ক শক্তিশালীকরা জরুরি।

গ্রামীণফোন টেরিটরি ম্যানেজার উত্তম মজুমদার ভোরের দর্পণকে জানান, গত এক সপ্তাহ যাবৎ মধ্যনগরে গ্রামীণফোন নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল বলে অভিযোগ এসেছে। আমরা নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করেছি। আশা করি আজকের পর থেকে নেটওয়ার্ক ব্যাবহারকারীগন ভোগান্তিতে পড়বেন না। মধ্যনগরে গ্রামীণফোন নেটওয়ার্ক ধীরগতির সমস্যা সমাধানে কোম্পানিকে অবগত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০