Shakil Shah
৯ জানুয়ারী ২০২১, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে কেয়ারগিভারস ইন্সিটিটিউটের ১ম ব্যাচের যাত্রা শুরু

মাহফুজুর রহমান, চাঁদপুর প্রতিনিধি:

‘ছয় মাসের প্রশিক্ষণ, সেবা দিবে আজীবন’ এই শ্লোগানকে ধারণ করে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইন্সিটিটিউট অব চাঁদপুরের ১ম ব্যাচের যাত্রা শুরু হয়েছে।

‘ছয় মাসের প্রশিক্ষণ, সেবা দিবে আজীবন’ এই শ্লোগানকে ধারণ করে সারাদেশে অর্ধশতাধিক শাখার প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ধারাবাহিকতায় শনিবার সকালে শহরের ওয়্যারলেস বাজারস্থ ভূঁইয়া ম্যানশনের ক্যাম্পাসে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেয়ারগিভারস হেলথ কেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান।

তিনি জানান, ‘দেশে বেকার সমস্যা থেকে উত্তরণের পথ হিসেবে চাকুরী দেওয়া এবং শিক্ষিত বেকারদের ঝরে পড়া রোধ করে তাদেরকে স্বাবলম্বী করে তাদের জীবনকে আলোকিত করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য ও উদ্দ্যেশ্য। করোনা মহামারী আমাদের শিক্ষা দিলো বিপর্যয়ের পথে ধাবিত পৃথিবীতে স্বাস্থ্যখাতে দক্ষ জনশক্তির চাহিদা কতটুকু। তাই বেকারত্ব মুক্তিতে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ শেষে দেশ-বিদেশে চাকুরী ব্যবস্থায় এই প্রতিষ্ঠান অনন্য ভূমিকা রাখবে। এছাড়াও জাপানী ভাষায় পারদর্শী দক্ষ কেয়ারগিভারস কর্মী বিনা খরচে জাপানে যেতে পারবে বলেও জানান তিনি।

ইনস্টিটিউটের চাঁদপুর শাখার সিইও সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিচালক ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, উপদেষ্টা জহিরুল হক চৌধুরী, হেড অব ট্রেইনিং ডাঃ রেজা (এফসিপিএস), ইনস্ট্রাক্টর কোক্যম্যা মারমা সহ অন্যান্যরা।

কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির এই কোর্সটি সম্পন্ন করে দেশের অভ্যন্তরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, বৃদ্ধাশ্রম, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার এবং সেবা গ্রহীতাদের হোমকেয়ার প্রদানের মাধ্যমে দেশ-বিদেশে চাকুরীর সুবর্ণ সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ: ১৫০ আসনে এগিয়ে বিজেপি

বিনিয়োগ প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যাকাত নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের নিন্দা হেফাজতের

যুক্তরাজ্যে একটি বাড়িতে বিশাল বিস্ফোরণে নিহত ২

পশ্চিমবঙ্গে ক্ষমতার লড়াইয়ে শেষ হাসি কার, অপেক্ষা আর কয়েক ঘণ্টার

দুই খাতে ৭০ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা এডিবি’র

১৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

কাহালুর ভুগইলে খাল খননের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

পটিয়ায় ৯ ফুট উঁচু থেকে পড়ে এক রং মিস্ত্রির রহস্যজনক মৃত্যু

সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ গেট ও সাইকেল সেড নির্মাণ কাজের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

১০

লংগদুতে তেজস্বী বীর লংগদু সেনাজোনের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১১

কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের পক্ষ হতে এম পি মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান

১২

গৌরীপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৩

আশুলিয়ায় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি; ভোক্তা অধিকারের জরিমানা

১৪

উলিপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১৫

ধুনটে এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

১৬

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

১৭

সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

১৮

দেওয়ানগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

১৯

ধুনটে কলেজ শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ করে ভিডিও ধারণ করায় মামলা

২০