Shakil Shah
২৬ মে ২০২১, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ১৩১ জনের করোনা শনাক্ত

ভোরের দর্পণ ডেস্ক:

কড়া লকডাউনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যেখানে নমুনা পরীক্ষা করা হয়েছে ২১২ টি।   

বুধবার (২৬ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী। তিনি বলেন, জেলায় করোনা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন, করোনা পরিস্থিতির অবনতির জন্য চাঁপাইনবাবগঞ্জে দেয়া বিশেষ লকডাউনে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। এতে তিনি আশা করেন সাত দিনের এ বিশেষ লকডাউন সফলভাবে সম্পন্ন করলে জেলার করোনা পরিস্থিতির উন্নতি ঘটবে।

এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দিনের মতো চলছে কঠোর লকডাউন। বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণের চলাচল নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় বিভিন্ন স্থানে ১২ টি মোবাইল টিম পরিচালনা করছেন তারা।

জনসাধারণকে বিশেষ লকডাউন মানাতে সচেতনতা তৈরির পাশাপাশি কেউ বিধি অমান্য করছে কিনা সে বিষয়ে লক্ষ রাখছে মোবাইল টিম। এছাড়া শহর ও জেলার প্রবেশ দ্বার গুলোয় বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। এতে অ্যাম্বুলেন্স, জরুরি সরবরাহ ও আমের শ্রমিক ব্যতীত সাধারণ মানুষকে জেলার বাইরে যেতে ও প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এছাড়া ৪৫ টি ইউনিয়নে লকডাউন বাস্তবায়নে বিশেষ টিম গঠন করে মনিটরিং করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০