Shakil Shah
২২ জুন ২০২২, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না: প্রধানমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্কঃ

জনগণের ভোট কেড়ে নিয়ে ক্ষমতায় থাকতে চাই না। সেটা থাকবো না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ জুন) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, মিলিটারি ডিকটেটররা যা করেছে তার বিরুদ্ধে আমিই সংগ্রাম করেছি, আমিই আন্দোলন করেছি৷ জেল-জুলুম, গ্রেনেড-বোমা-গুলির সম্মুখীন আমিই হয়েছি, কিন্তু গণতন্ত্রটা করতে পেরেছি বলেই, ধারাবাহিকতা আছে বলেই আজকের এই উন্নতিটা।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ এই উপমহাদেশে প্রাচীন দলের মধ্যে একটি দল। যে দলটা প্রতিষ্ঠিত হয়েছিল একেবারে গণমানুষের মাধ্যমে। সেই সময় পাকিস্তানি সরকারের বিরুদ্ধে তাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে ৪৯ সালের ২৩ জুন। আমাদের প্রতিপক্ষ যে কটা দল আছে তাদের জন্মস্থানটা কোথায়? মূল একটি দল আছে বিএনপি। বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে একজন মিলিটারি ডিকটেটর যে ১৫ আগস্ট জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। খুনি মোশতাকের সঙ্গে যার হাত মেলানো ছিল। মোশতাক যাকে সেনা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল জাতির পিতাকে হত্যার পর ১৫ আগস্টের পর। সে যখন নিজেকেই নিজে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করে তখনকার প্রেসিডেন্ট সায়েম সাহেব তাকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়ে ক্ষমতা দখল করে। সংবিধান লঙ্ঘন করে, মার্শাল ল’ জারি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০