Shakil Shah
৭ ফেব্রুয়ারী ২০২১, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টিকা নিয়ে সুস্থবোধ করেছেন রেলমন্ত্রী ও কৃষিমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক:
টিকা নিয়েছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। তারা জানান, টিকা নিয়ে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান তারা।

রোববার (৭ ফেব্রুয়ারি) সচিবালয় ক্লিনিক ভবনে উপস্থিত হয়ে রেলমন্ত্রী কোভিড-১৯-এর টিকা গ্রহণ করেন। এরপর তিনি কিছু সময় অপেক্ষা করেন এবং তিনি শারীরিকভাবে কোনো পরিবর্তন অনুভব করেননি বলে জানান।

টিকা গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, যে কয়েকটি দেশ খুব দ্রুত টিকা গ্রহণ সংগ্রহ করে জনগণের মধ্যে প্রয়োগ করেতে পেরেছে, তাদের মধ্যে বাংলাদেশ একটি। এটি প্রধানমন্ত্রীর কারণেই সম্ভব হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শুধু স্বাস্থ্য খাত নয়, সব বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার সরকার জনগণকে সর্বত্র সুরক্ষা দিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।

টিকা গ্রহণ সম্পর্কে সুজন বলেন, টিকা নিয়ে একটি অপপ্রচার করা হচ্ছে অথচ টিকা নেওয়ার ফলে তার মধ্যে কোনো পরিবর্তন হয়নি এবং টিকা নিয়ে কোনো ভয় নেই। এ সময় তিনি ভয় না করে টিকা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এদিকে রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক করোনার টিকা গ্রহণ করেন।

টিকা গ্রহণ শেষে মন্ত্রী জানান, তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বোধ করছেন না। তিনি সবাইকে নির্ভয়ে টিকা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, টিকা দেওয়ার পর আমি যে রকম ছিলাম এখন তেমনি আছি। কোনো সমস্যা বোধ করছি না। বাংলাদেশে মানুষ নানা রকম গুজব ছড়াচ্ছে। গুজব ছড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমাদের সংক্রমণের হার কমেছে। আজকে সারা দেশেই ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, যারা ফ্রন্টলাইনার যেমন- ডাক্তার, পুলিশ তাদের জন্য এই ভ্যাকসিন একটি বিরাট ব্যাপার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০