
ঠাকুরগাঁও প্রতিনিধি :
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রদত্ত অনুদান এবং মন্দির সংস্কার ও দুঃস্থদের মাঝে চেক বিতরণ করা হয়। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম মন্ত্রণালয় ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এ্যাড. ইন্দ্র নাথ রায়, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টার ঐক্য পরিষদের সভাপতি প্রবীর কুমার রায়, সাধারণ সম্পাদক প্রবীর কুমার গুপ্ত বুয়া, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক ইন্দ্রজিৎ রায় প্রমুখ।