Shakil Shah
১২ জানুয়ারী ২০২৩, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপিতে ৬ থানার ওসি পরিবর্তন

ভোরের দর্পণ ডেস্ক :

ঢাকা মহানগর পুলিশের ৬ থানার ওসিসহ পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসির দায়িত্ব দেয়া হয়েছে। তেজগাঁও থানার ওসি কাজী আবুল কালামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। শ্যামপুর থানার ওসি মো. মফিজুল আলমকে যাত্রাবাড়ী থানার ওসি করা হয়েছে। শ্যামপুর থানার দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডি বিভাগের পরিদর্শক মো. নজরুল ইসলামকে। কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমানকে মতিঝিল থানায় বদলি করা হয়েছে। কোতোয়ালি থানার দায়িত্ব পেয়েছেন ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পরিদর্শক মো. শাহীনুর রহমান। মতিঝিল থানার ওসি মোহাম্মদ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। বংশাল থানার ওসি আবুল খায়েরকে বদলি করা হয়েছে ডিএমপির অপারেশন বিভাগে।

বংশাল থানার ওসির দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের পরিদর্শক মো. মজিবুর রহমান। এছাড়া যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিএমপির ডিবি সাইবার স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মো. আজহারুল ইসলামকে। হাজারীবাগ থানার পরিদর্শক (অপারেশন্স) এর দায়িত্ব পেয়েছেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০