Shakil Shah
৩ ডিসেম্বর ২০২২, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিএমপি কমিশনার ১০ ডিসেম্বর ঢাকা সচল রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোরের দর্পণ ডেস্ক :

আগামী ১০ ডিসেম্বর ঢাকা শহর সচল রাখার দায়িত্ব ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।শনিবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে বিএনপির মহাসমাবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশে নাকি লাখ লাখ লোকের সমাগম করবে তারা। ঢাকাকে অচল করে দেবে। ওইদিন সরকার পতনের দাবি তোলার হুমকি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল। সেজন্যই তারা চাল-ডাল নিয়ে তাদের কার্যালয়ে অবস্থান করবে বলে শুনতে পাচ্ছি।

তিনি বলেন, বিএমপি বন্দুকের নলের মাধ্যমে ক্ষমতায় আসা একটি দল। সেজন্যই তারা নানা ধরণের ফন্দিফিকির ও ষড়যন্ত্রের চিন্তা করেন। যেটা আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না। আওয়ামী লীগ সবসময়ই জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। চাল-ডাল মজুদ রাখাও সেরকমই একটি ইঙ্গিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

মহাসমাবেশের স্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির জন্য ছাত্রলীগের অনুষ্ঠান এগিয়ে এনে সোহরাওয়ার্দী উদ্যান খালি করে দিয়েছেন। তাই সার্বিক বিবেচনায় পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করলে ঢাকার আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য বিবেচনায় যা ভালো হয়, পুলিশ কমিশনার তাই করবেন।

এ সময় অন্যান্যের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ,‌ জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০