bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুডল দিয়ে পণ্য সরবরাহকারীদের প্রতি কৃতজ্ঞতা জানালো গুগল

করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) সৃষ্ট সংকটে বিভিন্ন সেবা দেওয়া পেশাজীবিদের ডুডলের মাধ্যমে কৃতজ্ঞতা জানানোর ধারাবাহিকতায় এবার পণ্য সরবরাহকারী খাতে কর্মরত পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানালো টেক জায়ান্ট গুগল। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে কাজ করে যাওয়ায় এই কর্মীদের ধন্যবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৫ এপ্রিল) প্রতিষ্ঠানটির সার্চ ইঞ্জিনটির হোমপেজে এ ডুডল প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে সব ডেলিভারি এবং লজিস্টিক কর্মীদের এতে কৃতজ্ঞতা জানানো হয়। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট বা জিফ ফাইলে প্রকাশিত এই ডুডলে দেখা যায়, গুগলের ‘জি’ ভালবাসার প্রতীক ‘হার্ট’ ছুড়ে দিচ্ছে ‘ই’ এর প্রতি। ‘জি’ একটি পণ্য ধরে আছে আর ‘ই’ কে সাজানো হয়েছে একজন সরবরাহকারী কর্মীর আদলে। ‘ই’ এর পেছনে একটি পণ্য সরবরাহকারী বাহনের গ্রাফিক্স ও রেখেছে গুগল।

ডুডলটিতে মাউস রাখলে গুগলের কৃতজ্ঞতা জানানো বার্তা ভেসে ওঠে। এতে লেখা, ‘প্যাকেজিং, শিপিং এবং ডেলিভারি কর্মীদের প্রতি, আপনাদের ধন্যবাদ’।

আর ডুডলটিতে ক্লিক করলে পণ্য সরবরাহের  সঙ্গে জড়িত বিভিন্ন খাতের কর্মীদের প্রতিনিধিত্ব এক ছবি স্ক্রিনে ভেসে আসে। পণ্যের উৎপাদক, সরবরাহকারী, বিপননকারী, সড়কে থাকা ট্রাফিক পুলিশ এবং সরবরাহকারী বাহনের চালকও আছেন সেই ছবিতে।

বিভিন্ন খাতের পেশাজীবিদের প্রতিনিধিত্বমূলক ছবি
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতেও সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করে আসা বিভিন্ন খাতের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে অনুপ্রাণিত করে আসছে গুগল। এর আগে ৭ এপ্রিল (মঙ্গলবার) চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য খাতে কাজ করা বিভিন্ন কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রথম ডুডল প্রকাশ করে গুগল।

এর পর ধারাবাহিকভাবে ৮ এপ্রিল (বুধবার) জরুরি সেবা কর্মী, ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পরিচ্ছন্নতা কর্মী, ১০ এপ্রিল (শুক্রবার) কৃষক ও কৃষিখাতে কাজ করা কর্মী, ১৩ এপ্রিল (সোমবার) গ্রোসারি শপের (মুদি দোকান) কর্মী এবং ১৪ এপ্রিল (মঙ্গলবার) গণপরিবহণের কর্মীদের কৃতজ্ঞতা জানিয়ে ডুডল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০