Shakil Shah
১৮ সেপ্টেম্বর ২০২৩, ৪:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু

ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃত্যু

সিলেটে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এটিই ডেঙ্গুতে বিভাগে প্রথম মৃত্যু। গত ৯ সেপ্টেম্বর এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। তবে বিষয়টি গোপন ছিল। সোমবার (১৮ সেপ্টেম্বর) পরিসংখ্যানবিদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি জানাজানি হয়।

মৃত দুর্গেশ্বরী (৬০) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলের দুর্গেশ্বরী (৬০) নামের এক নারী গত ৬ সেপ্টেম্বর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি মৌসুমে ১ হাজার ১২৩ জন ডেঙ্গুতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে এক জনের।

নতুন করে আক্রান্ত ১৩ জনের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ একজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ৪ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল একজন চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী।

ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৯৭ জনের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ১৭ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১৩ জন এবং মৌলভীবাজারে ৩ ভর্তি রয়েছেন। আর এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত এক হাজার ৮৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ ফনি ভূষণ সরকার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, চলতি বছরের জানুয়ারিতে সিলেটে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন। পরবর্তীতে ফেব্রুয়ারি-মার্চে ডেঙ্গু রোগী না থাকলেও এপ্রিলে এক জন ও মে মাসে এক জন শনাক্ত হন। তবে এরপরই হঠাৎ করে সিলেটে বাড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা। জুন মাসে ৫৯ জন ও জুলাইয়ে আক্রান্ত হন ৩৮২ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।

গত আগস্ট মাসে ৫০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। গত মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৭ জন। আর ৯ সেপ্টেম্বর ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন প্রথম একজন ডেঙ্গু রোগে মৃত্য হয়। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ১৭০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০