Shakil Shah
২৩ মে ২০২৩, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডেঙ্গুর প্রকোপ এ বছর বেশি হতে পারে’

ভোরের দর্পণ ডেস্ক :

ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় এ বছর বেশি হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এবারের ডেঙ্গুর প্রকোপ গত বছরের তুলনায় বেশি হতে পারে। এডিস মশার বিস্তার কমাতে প্রথমে সচেতনতা চালানো হবে। তারপরও যদি রাজধানীবাসী বাসাবাড়ি পরিষ্কার না রাখে তবে জরিমানা করা হবে। এবার যুদ্ধংদেহী মনোভাব নিয়ে এডিস মশা নিধনে কাজ করা হবে।’

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ১৫ জুন থেকে ডেঙ্গু নিধনে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে ও অভিযান পরিচালনা করা হবে। অভিযানের মেয়াদ হবে চার মাস। এর আগে এই অভিযান হতো তিন মাসব্যাপী।   

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতামত নিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিস্তৃত পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণে নিজস্ব ম্যাজিস্ট্রেট দুইজন। অভিযানের জন্য অতিরিক্ত ১০ জন ম্যাজিস্ট্রেট চাওয়া হয়েছে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে মশা নিধন কার্যক্রমে জোর দেওয়া হবে। মশার উৎস ধ্বংস করাই উদ্দেশ্য। অন্যান্য সংস্থার প্রতি আহ্বান, তারা যেন নিজ নিজ অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, রাজউক, গণপূর্ত, ওয়াসা, রিহ্যাবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০