Shakil Shah
৭ জুন ২০২২, ৫:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তামিমের অভিযোগ ‘মিথ্যা’: পাপন

ভোরের দর্পণ ডেস্কঃ

টি-টোয়েন্টি থেকে আপাতত ছয় মাসের বিরতিতে আছেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

এই বিরতির পর টি-টোয়েন্টিতে নিজের ভবিষ্যত নিয়ে বলতে গিয়ে তামিম অভিযোগ করে বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে নাকি কথা বলারই সুযোগ পাচ্ছেন না তিনি।

তামিমের এ বক্তব্যকে মিথ্যা বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে পাপন জানিয়েছেন, তামিমের সঙ্গে অন্তত চারবার টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়েছে তারা। পাপন বলেন, এটি পুরোপুরি মিথ্যা। আমি ওকে অন্তত চারবার বাসায় ডেকেছি এবং টি-টোয়েন্টি খেলতে অনুরোধ করেছি। বোর্ডের অন্যরাও এ বিষয়ে ওর সঙ্গে কথা বলেছে। এখন দেখুন ও কী বলছে!

তিনি আরও বলেন, অনেকবার অনুরোধের পরও তামিম আমাদের লিখিত দিয়েছে যে এখন (টি-টোয়েন্টি) খেলতে চায় না। আমি বুঝতে পারছি না এখানে কনফিউশন আসলে কোথায়। আমি বলতে চাচ্ছি, ও কী বলতে চায় বলতে দিন। এরপর আমরা আমাদের হাতে থাকা প্রমাণ দেখাবো।

তামিমের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোন পথে যাচ্ছে, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে শর্টার এই ফরম্যাটে তামিমকে স্বাগত জানাতে প্রস্তুত পাপন, ‘আমরা তাকে টি-টোয়েন্টিতে দেখতে চাই। সে কি খেলবে? সে কি বিশ্বকাপ খেলতে চায়? যদি চায় তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০