Shakil Shah
২৭ জুলাই ২০২১, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কোরিয়ার মধ্যে ফের হটলাইন চালু

উভয় নেতা ব্যক্তিগত পর্যায়ে চিঠি আদান-প্রদান করছেন বলেও জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়

ভোরের দর্পণ ডেস্কঃ

নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ফের হটলাইন চালু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। গত বছরের জুন মাসে পিয়ংইয়ং এই লাইন বিচ্ছিন্ন করেছিল। মঙ্গলবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশের নেতারা পারস্পরিক বিশ্বাস স্থাপন এবং সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন। এছাড়া গত এপ্রিল মাস থেকে উভয় নেতা ব্যক্তিগত পর্যায়ে কয়েকটি চিঠি আদান-প্রদান করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

সম্পর্কের তিক্ততার একপর্যায়ে ২০২০ সালের জুন মাসে উভয় দেশের মধ্যে থাকা হটলাইন যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল উত্তর কোরিয়া। এছাড়া সেসময় একটি আন্তঃকোরিয়ান সীমান্ত অফিসও উড়িয়ে দেয় পিয়ংইয়ং। দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে ওই অফিসটি তৈরি করা হয়েছিল।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘উভয় দেশের শীর্ষ নেতাদের মধ্যকার চুক্তি অনুযায়ী ২৭ জুলাই সকাল ১০টা থেকে সকল আন্তঃকোরিয়ান যোগাযোগ লাইন চালু করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়া।’

বার্তাসংস্থাটি আরও জানায়, ‘পারস্পরিক বিশ্বাস স্থাপন এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছেন শীর্ষ নেতারা।’

এদিকে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, হটলাইন যোগাযোগ ফের চালুর পর উভয় দেশের প্রতিনিধিরা ফোনে তিন মিনিট কথা বলেছেন। এছাড়া মঙ্গলবার বিকেলে উভয় দেশের প্রতিনিধিরা আবারও কথা বলবেন এবং এখন থেকে প্রতিদিন একবার করে কথা বলবেন তারা।

উত্তরের প্রতিনিধির সঙ্গে কথা বলার পর দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি জানান, ‘এক বছর পর ফের কথা বলতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি… এই ধরনের উদ্যোগ কোরীয় জনগণের জন্য সুখবর বয়ে আনবে।’

উল্লেখ্য, দীর্ঘদিনের বৈরীতার পর ২০১৮ সালে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়। ওই বছর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ও উত্তর কোরীয় নেতা কিম জং উন নিজেদের মধ্যে তিনবার বৈঠক করেছিলেন।

কিন্তু তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের দ্বিতীয় বৈঠকের পর দ্রুততার সঙ্গে সিউল-পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্কের অবনতি হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০