Shakil Shah
১৭ জানুয়ারী ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭.৫

ভোরের দর্পণ ডেস্কঃ

 

দেশের বিভিন্ন স্থানে চলমান শৈত্যপ্রবাহে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। শীতের এ তীব্রতার ফলে নিম্নআয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।

 

রোববার সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। এই তাপমাত্রা গত ২০ ও ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৩ ডিগ্রিতে নেমেছিল বলে আবহাওয়া অফিসসূত্রে জানা যায়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান যুগান্তরকে জানান, সকাল ৯টায় শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত ২০ ও ২৯ ডিসেম্বর ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এটিই চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে উপজেলাজুড়ে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েক দিনের মধ্যে শীত আরও বাড়বে বলে তিনি জানান।

এদিকে শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্বল্প আয়ের ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে। কনকনে ঠাণ্ডায় সকাল ১০টা পর্যন্ত শহর ও আশপাশের এলাকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। শীতের হাত থেকে রেহাই পেতে শহরের পুরনো গরম কাপড়ের কেন্দ্র সাইফুর রহমান মার্কেটে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মরত ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী যুগান্তরকে জানান, ঠাণ্ডাজনিত নানা ভাইরাসে আক্রান্ত হয়ে বয়স্ক ও শিশু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

গত সপ্তাহে এক রাতেই ২০ জন শিশু ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আমাদের প্রস্তুতি ও সতর্কতা রয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০