Bhorer Darpan
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের খননযন্ত্র ও পরিবহন জব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের খননযন্ত্র ও পরিবহন জব্দ

শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার ভোগাই নদীর কালাকুমায় নাকুগাঁও ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত মিনি ড্রেজারের ২৫টির মতো শ্যালু মেশিন, ২টি ডাম্প ট্রাক, একটি ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৫টির মতো স্থাপনা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, কালাকুমার এ স্থানে জেলা প্রশাসন ইজারা দিলেও ইজারাদার শর্ত না মেনে নদীর তীর ভাঙছিল। শর্ত ভঙ্গ করার কারণে এখান থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপরও অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এমতাবস্থায় মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে বিজিবি ও ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার ভোগাই নদীর রাজাখালপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১২টি মিনি ড্রেজার ও ২০টি স্থাপনা ধ্বংসের পাশাপাশি এক জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

একইভাবে গত শুক্রবার একই নদীর কালাকুমা, তন্তর, ফুলপুর, নয়াবিলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২১টি মিনি ড্রেজার ও ৩২টি স্থাপনা ধ্বংস এবং একজনকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমণ আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০