Ibrahim Atiullah Anik
৫ নভেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে চিকিৎসক সংকটে হাসপাতাল: অচল অপারেশন থিয়েটার

নালিতাবাড়ীতে চিকিৎসক সংকটে হাসপাতাল: অচল অপারেশন থিয়েটার

শেরপুরের সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ীর একমাত্র সরকারি হাসপাতালটি এখন কার্যত সংকটের আরেক নাম। তীব্র চিকিৎসক স্বল্পতায় ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। প্রায় চার লাখ মানুষের আশ্রয়স্থল ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক আছেন হাতে গোনা কয়েকজন, ফলে প্রতিদিনই বাড়ছে রোগীদের ভোগান্তি।

নিয়মানুযায়ী এখানে মেডিক্যাল অফিসার থাকার কথা ১৭ জন, কিন্তু কর্মরত মাত্র ৬ জন। বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদেও আছেন কেবল ২ জন। এর প্রভাব পড়েছে জরুরি বিভাগ থেকে শুরু করে প্রসূতি সেবা পর্যন্ত।

অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বছর ধরে বন্ধ রয়েছে হাসপাতালের অপারেশন থিয়েটার। কারণ—অ্যানেসথেসিওলজিস্ট নেই। ফলে সিজারিয়ান ও অন্যান্য জরুরি অস্ত্রোপচার করাতে রোগীদের বাধ্য হয়ে যেতে হচ্ছে জেলা সদরের বেসরকারি ক্লিনিকে, গুণতে হচ্ছে মোটা অঙ্কের টাকা।

২০১৫ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয় এবং ২০২২-২৩ অর্থবছরে জাইকার সহায়তায় যুক্ত হয় নতুন সরঞ্জাম। কিন্তু পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সেগুলোর বেশিরভাগই এখন অচল অবস্থায় পড়ে আছে।

রোগীর স্বজন রোজিনা বেগমের আক্ষেপ, “উপজেলা হাসপাতালে সিজার না হওয়ায় গরু বিক্রি করে মেয়েকে শেরপুরে নিতে হয়েছে। খরচ হয়েছে ৩৫ হাজার টাকা।”
আরেকজন অভিভাবক আফাজ আলী জানান, “এনজিও থেকে ঋণ নিয়ে মেয়ের সিজারের খরচ মেটাতে হয়েছে। ৩০ হাজার টাকা আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহাম্মেদ বলেন, “সিজারিয়ান সেবা পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় জনবল চেয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি দ্রুত সমাধান আসবে।”

স্থানীয়দের মতে, দ্রুত চিকিৎসক নিয়োগ ও অপারেশন থিয়েটার চালু না হলে নালিতাবাড়ীর সাধারণ মানুষকে আরও বেশি অর্থনৈতিক ও মানসিক কষ্টের মুখে পড়তে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০