Bhorer Darpan
৪ অক্টোবর ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর আটক

নালিতাবাড়ীতে ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে চাচা শ্বশুর আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কাসেম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব কলসপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবুল কাসেম পূর্ব কলসপাড় গ্রামের পচন শেখের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগী ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী চাচা শ্বশুর আবুল কাসেম সুযোগ বুঝে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শুক্রবার রাতে আবুল কাসেমকে গ্রেফতার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০