Ibrahim Atiullah Anik
১৮ নভেম্বর ২০২৫, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে আজ ভোরে আব্দুল হামিদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে তার মামা রিয়াজত আলীর (ফকির) ঘরে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল হামিদ নালিতাবাড়ীর নয়াবিল ইউনিয়নের মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার মা অন্যত্র বিয়ে করায় ছোটবেলা থেকেই মামার কাছেই বড় হয়েছেন। একসময় তিনি ঢাকায় একা বসবাস করে কাজ করতেন, তবে প্রায় এক মাস আগে সেখান থেকে ফিরে মামার বাড়িতে উঠেন।

আজ ভোরে বাড়ির লোকজন প্রথমে ঘরের ভেতর তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত চলছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০