Ibrahim Atiullah Anik
৯ নভেম্বর ২০২৫, ৬:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ২১টি জাল নোটসহ যুবক আটক

নালিতাবাড়ীতে ২১টি জাল নোটসহ যুবক আটক

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার মেহেদী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। পরদিন রোববার (৯ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মেহেদীকে আটক করা সম্ভব হলেও তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশ উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার শরীর তল্লাশি করে ১ হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উদ্ধার করা নোটগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি, যা দেখে সহজে আসল ও নকলের পার্থক্য বোঝা যায় না। সীমান্ত এলাকা হয়ে এসব জাল নোট স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০