Bhorer Darpan
২৮ জানুয়ারী ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে ৫ আগষ্ট নাশকতা মামলায় গ্রেফতার আ.লীগ নেতা

নালিতাবাড়ীতে ৫ আগষ্ট নাশকতা মামলায় গ্রেফতার আ.লীগ নেতা

শেরপুরের নালিতাবাড়ীতে গত ৫ আগষ্ট ঘটে যাওয়া বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও ভাংচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় আমিনুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) রাত দশটার দিকে উপজেলার পলাশিয়া সুতিয়ারপাড় এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম ৬নং কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই নালিতাবাড়ী শহরের বিভিন্ন সরকারী ও বেসরকারী স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় গেল বছরের ১৩ ডিসেম্বর শহরের বাজার ছিটপাড়া মহল্লার ফরিদ মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে ৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে আসামী করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০