Shakil Shah
২৭ ফেব্রুয়ারী ২০২১, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে : খাদ্যমন্ত্রী

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, জাতীর জনকের যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে অদুর ভবিষ্যতে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

 

নৌকা দেশের উন্নয়নকে অগ্রগামী করছে। দেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে জনগণের মাথাপিছু আয়ও বেড়ে যাচ্ছে।

সকল ধরণের মানুষ শান্তিতে থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চান। ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন। নৌকার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

শনিবার দুপুরে কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে নওগাঁর পোরশায় প্রাণিসম্পদ দপ্তরের অধিনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জনগণের মাঝে বিনামূল্যে গবাদি পশু ও পশু রাখার নির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি কথাগুলো বলেন।

 

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকরী ১২০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে একটি করে বকনা গরু ও গরু রাখার নির্মাণসামগ্রী বিতরণ করেন।

এছাড়াও প্রধান অতিথি ৭৯ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, ৩২ জন বয়স্ক ও বিধবাদের মাঝে এককালীন অনুদানের অর্থ ও ২৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব শদিুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, প্রাণিসম্পদ বিভাগের উপ-প্রকল্প পরিচালক আনোয়ার সাদাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এর আগে প্রধান অতিথি একই স্থানে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভায় দলের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।

 

সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০