২২ মে ২০২০, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় ঈদ সামগ্রী ও করোনা পজিটিভ রোগীকে অনুদান প্রদান

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় পৃথক পৃথক ভাবে ঈদ সামগ্রী বিতরণ ও ২জন করোনা পজিটিভ রোগীকে সরকারী অনুদানের টাকা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদর নজিপুর সরকারী মডেল উচ্চ বিদ্যলয় মাঠে নওগাঁ জেলা পরিষদের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৪৮০জনকে জনপ্রতি ৫শ টাকা করে সর্বমোট ২লক্ষ ৪০হাজার টাকা নগদ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকার, সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ আমিনুল হক, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ লতিফর রহমান শাহ ফকির, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ, ফাতিমা জিন্নাহ ঝর্ণা, শাহীন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব খাঁন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাহাক আলী, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ। 

পরে উপজেলা পরিষদ চত্বরে নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। এসময় ২জন করোনা পজিটিভ রোগীকে সরকারী অনুদানের ১০ হাজার টাকা করে মোট ২০হাজার টাকা প্রদান করা হয়েছে। অপরদিকে পত্নীতলা থানা প্রশাসনের আয়োজনে থানা চত্বরে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রোকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে থানার ৯১জন গ্রাম পুলিশ ও  মাদক ব্যবসা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৭জনকে ঈদ উপহার চাল, চিনি, সেমাই ও গুড়ো দুধ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল আক্তার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, ইন্সপেক্টর তদন্ত হাবিবুর রহমান সহ থানার অন্যান্য কর্মকর্তা প্রমুখ।
এর আগে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার প্রায় ৪০জন গণমাধ্যম কর্মীকে ঈদ উপহার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০