Shakil Shah
২১ অক্টোবর ২০২০, ১১:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবারের সবাইকে চেতনানাশক দই খাইয়ে কিশোরীকে ধর্ষণ

ভোরের দর্পণ অনলাইন:

ময়মনসিংহ সদরের চর হাসাদিয়া গ্রামে পরিবারের সবাইকে চেতনানাশক মেশানো দই খাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মামাতো ভাই জাকারিয়ার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক জাকারিয়া। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আলামত সংগ্রহ করার পাশাপাশি নির্যাতিতার প্রাথমিক সাক্ষগ্রহণ করে পুলিশ। এ ঘটনায় জড়িতকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর।

গত সোমবার রাত ৯টার দিকে প্রতিবেশী মামাতো ভাই জাকারিয়া চারটি দই নিয়ে ওই কিশোরী, তার ছোট বোন ও তাদের নানীকে খেতে দেয়। দই খাওয়ার পরপরই একে একে সবাই অচেতন হয়ে পড়ে। এ সময় অচেতন কিশোরীকে ধর্ষণ করে জাকারিয়া।

নির্যাতিতা কিশোরী জানান, অচেতন হওয়ার আগে জাকারিয়াকে বিবস্ত্র অবস্থায় ঘরে দেখেন তিনি। এরপর আর কিছু মনে নেই তার। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করার পর সারা শরীরে ব্যথা অনুভব হয় তার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি নির্যাতিতা ও তার স্বজনদের।

এদিকে ধর্ষণের উদ্দেশ্যেই তাদের অজ্ঞান করা হয়েছিল বলে অভিযোগ এলাকাবাসীর। জড়িতদের কঠোর শাস্তি চান তারা।

খবর পেয়ে কোতোয়ালি থানার ধর্ষণ প্রতিরোধ টিমের সদস্য দ্রুত ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ এবং নির্যাতিতাকে উদ্ধার করে নিয়ে যান। ঘটনার পর থেকে জাকারিয়া পলাতক।

মডেল থানার পরিদর্শক ও ধর্ষণ প্রতিরোধ টিমের প্রধান মুশফিকুর রহমান বলেন, আমরা মেয়ের পরনের পোশাক নিয়ে যাচ্ছি। ধর্ষণ সংক্রান্ত বিষয় আছে কিনা তা পরীক্ষার মাধ্যমে দেখব।

মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে গেলে দুই বোনের আশ্রয় হয় নানীর কাছে। চলতি বছর এসএসসি পাস করে নির্যাতিতা কিশোরী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০