Bhorer Darpan
২৪ এপ্রিল ২০২৫, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচ বোনকে ধর্ষণের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গৌরীপুরে সংবাদ সম্মেলন

পাঁচ বোনকে ধর্ষণের হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে গৌরীপুরে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা গ্রামের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিন হাফেজাসহ ৫ বোনকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয়ায় পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার (২৩ এপ্রিল) নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী পরিবার। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য মারিয়াম আক্তার। তিনি বলেন, আসামীরা জামিনে এসে তার বাবাকে গলাকেটে হত্যার হুমকি দিয়েছে। নিরাপত্তার কারণে তারা বাড়ির বাহিরে যেতে পারছেন না। মাদ্রাসায় যাওয়া-আসাও বন্ধ হয়ে গেছে। তিনি আরও বলেন, আমরা পাঁচ বোন। আমাদের ভাই নেই। সবাই ধর্মীয় শিক্ষায় অধ্যয়নরত। পবিত্র কুরআনের তিন হাফেজা, একজন মাওলানা ও হেফজ শাখায় অধ্যয়নরত। পাঁচ বোনের সামনে বিবস্ত্র হয়ে প্রতিপক্ষের লোকজন তাদেরকে ঘর থেকে ধরে এনে ধর্ষণ করার হুমকি দিয়েছে। এ বিষয়টি পুলিশ আমলে নেয়নি, অভিযোগে দিয়েছিলাম, তা কেটে দিয়েছেন। তিন ঘন্টা ঘরের মধ্যে আটকে রেখে ছিলো। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের আবু বক্কর সিদ্দীক, জোসনা খাতুন, মাছুমা আক্তারও উপস্থিত ছিলেন। 

তেরশিরা গ্রামে ফারুক আহমেদ জানান, আমাকে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. খোরশেদ আলী বলেছেন তাদের ঘরে তালাবদ্ধ অবস্থায় আছে। প্রতিপক্ষের সাথে কথা বলে তাদেরকে মুক্ত করে দিতে। দু’জন স্বাক্ষী নিয়ে এসে সাদা রঙের একটি তালার লক ভেঙে মেয়েদেরকে মুক্তি করেছি। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান, আমার বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করেছে। নিরাপত্তা চেয়ে একবার জিডি করেছি, দু’বার মামলা করেছি। ওরা জামিনে এসেই আমাদেরকে হুমকি দেয়। 

অভিযোগ প্রসঙ্গে মামলার তদন্তকারী অফিসার মো. রেজাউল করিম বলেন, গ্রামের মানুষ ঝগড়ার সময় অনেক কথা বলে। শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়েছে। আসামীরা জামিনে মুক্ত আছেন। ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নজরদারি বৃদ্ধি করেছি। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার বলেন, হামলা-ভাংচুর ও শ্লীলতাহানির ঘটনায় যে অভিযোগ দিয়েছে, সেই মোতাবেক মামলা নেয়া হয়েছে। কোনো কিছু সংযোগ বা বিয়োজন পুলিশ করে নাই। ঘটনার পর থেকে সেখানে পুলিশের টহল অব্যাহত আছে।  

এ প্রসঙ্গে প্রতিপক্ষের এবাদুল্লাহ’র স্ত্রী মাজেদা খাতুন বলেন, তাদের সাথে জমিসংক্রান্ত বিরোধ আছে। অন্য যে সব অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। সাইফুল ইসলামের স্ত্রী বেগম বলেন, আমার ছেলে জড়িত ছিলো না। তাকেও মামলায় আসামী করা হয়েছে। একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০