Shakil Shah
৯ অগাস্ট ২০২৩, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা, রয়েছে চমক

পাকিস্তানের এশিয়া কাপের দল ঘোষণা, রয়েছে চমক

আসন্ন এশিয়া কাপের জন্য সবার আগে দল দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

চলতি বছরের জানুয়ারিতে দলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলে জায়গাই হলো না এই ব্যাটিং অলরাউন্ডারের। এছাড়া বাদ পড়েছেন ইহসানউল্লাহ। খারাপ ফর্মের কারণে মাসুদ বাদ পড়লেও ইনজুরিতে ছিটকে গেছেন ইহসানউল্লাহ।

অন্যদিকে, দুই বছর পর ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। সর্বশেষ ২০২১ সালের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে ছিলেন এই পেস অলরাউন্ডার। ফাহিমকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের নতুন প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তার ভাষ্যমতে, দলে আর অলরাউন্ডার না থাকায় তারা তাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে তারা একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে ছিলেন।

অভিজ্ঞদের ছাড়াও নতুনদের ওপরও ভরসা রাখছে পাকিস্তানের নির্বাচক কমিটি। সর্বশেষ ইর্মাজিং এশিয়া কাপে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো তাইয়্যেব তাহির পাকিস্তানের স্কোয়াডে আরেক চমক। অন্যদিকে, শ্রীলঙ্কার মাটিতে কদিন আগে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিলই স্কোয়াডের একমাত্র ক্রিকেটার, যিনি আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলে থাকলেও এশিয়া কাপের স্কোয়াডে জায়গা পাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০