Bhorer Darpan
৫ অক্টোবর ২০২৪, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টি, শেরপুরে ভয়াবহ বন্যা

পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টি, শেরপুরে ভয়াবহ বন্যা

পাহাড়ি ঢল আর ব্যাপক বৃষ্টির কারণে বাংলাদেশের শেরপুর জেলার নালিতাবাড়ীসহ কয়েকটি উপজেলা ও ময়মনসিংহ জেলার ধোবাউরা ও হালুয়াঘাটসহ কিছু এলাকা ব্যাপকভাবে প্লাবিত হয়ে পড়ায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে যে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পড়েছে নালিতাবাড়ী উপজেলা। সেখানে পাহাড়ি ঢলের পানি এখনো কিছু এলাকায় বাড়ছে।

এলাকার গুরুত্বপূর্ণ অনেক সড়ক এবং বিস্তীর্ণ এলাকার ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার বিরাট এলাকা প্লাবিত হয়েছে। পানি বাড়তে শুরু করেছে নকলা উপজেলাতেও।

জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, নালিতাবাড়ীতে গত রাতেও ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিলো।

নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলছেন, মেঘালয়ে আর ভারী বৃষ্টি না হলে এবং বাংলাদেশে বৃষ্টি কমে এলে কাল নাগাদ পরিস্থিতির উন্নতি শুরু হবে বলে তারা আশা করছেন। যদিও ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী মেঘালয়ে আজও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত হচ্ছে সেটির তীব্রতা কমে আসবে বলে জানিয়েছেন ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা।

তিনি জানিয়েছেন গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকার কাছে চাঁদপুরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০