Shakil Shah
১২ জানুয়ারী ২০২১, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিকে হালদারের ভুয়া প্রতিষ্ঠান থেকে কোটি টাকা জব্দ করেছে দুদক

ভোরের দর্পণ ডেস্কঃ
পিপলস লিজিং কোম্পানি থেকে আত্মসাৎ করা রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে হালদার) হালদারের ৩ হাজার কোটি টাকা  জব্দ করেছে দুদক।  পিপল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ভুয়া চার প্রতিষ্ঠানে ৩ হাজার ৯৯৩ কোটি টাকা ঋণ দেয় বলে তথ্য মিলেছে দুদকের অনুসন্ধানে। এরই প্রেক্ষিতে কোম্পানিগুলোর নামে থাকা ৯৬০ কোটি টাকা জব্দ করেছে দুদক। অন্যদিকে এসব প্রতিষ্ঠানের ১১ জনকে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় দিনেও অভিযুক্তরা দুদকে হাজির হন নি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) ন্যাচার এন্টার প্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের মালিক নওশের উল ইসলাম ও তার স্ত্রী মমতাজ বেগম এবং এমটিবি মেরিন লিমিটেডের মালিক সনজিব কুমার হাওলাদারকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও কোন অভিযুক্ত নিজের বক্তব্য রাখতে দুদকে হাজির হন নি।

পিপল লিজিং এর ৩৬শ কোটি টাকা লোপাটের পেছনে রয়েছে পিকে হালদারের আত্মীয় স্বজনের নামেই ভুয়া প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব খুলে ঋণ দেয়া। সে অর্থের খোঁজে নতুন সব তথ্য মিলছে দুদকের অনুসন্ধানে। পিপল লিজিংয়ের নওশেরুল ইসলাম, মমতাজ বেগম, বাসুদেব ব্যানার্জী ও পাপিয়া ব্যানার্জীর নামে খোলা ভুয়া কোম্পানির নামে ৩ হাজার ৯৯৩ কোটি টাকা ঋণ দেয়। যার মধ্যে ৯৬০ কোটি টাকা ছাড়া বাকি অর্থ এরই মধ্যে তুলে নেয়া হয়।

তথ্য প্রমাণের প্রেক্ষিতে এরই মধ্যে নওশেরুল ইসলামের কোম্পানির ৯৫২ কোটি টাকা, মমতাজ বেগমের নামের কোম্পানির হিসাবের ২.৬৯ কোটি টাকা, বাসুদেব ব্যানার্জীর কোম্পানির ৪.৬৪ কোটি টাকা, পাপিয়া ব্যানার্জীর নামে থাকা কোম্পানির ৬১ লক্ষ টাকা জব্দ করেছে দুদক। বাকি অর্থ এসব ব্যক্তির হিসাবের মাধ্যমে পাচার হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এসব অভিযুক্তরাসহ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হন নি কোম্পানি ও অর্থলোপাটের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিযুক্ত ৫ জন। দু দফার নোটিশে পিপল লিজিংসহ অর্থ পাচারে সহযোগিতায় ন্যাচার এন্টার প্রাইজ ও এমটিবি মেরিন লিমিটেডের বেশ কয়েকজন ঊর্ধ্বতনকে জিজ্ঞাসাবাদে তলব করা হয়।

এছাড়া প্রথমদিনের জিজ্ঞাসাবাদে অনুপস্থিত ছিলেন পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান এবং সাবেক পরিচালক আরেফিন সামসুল আলামিনও।

দুদক সূত্র জানায়, আগামী দুই কার্যদিবসে পিপল লিজিং ফিন্যান্সিয়াল এন্ড সার্ভিসেস লিমিটেডের সিইও-সহ এসব প্রতিষ্ঠানের আরো ৬ জনকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। এ সময়ের মধ্যে অভিযুক্তরা তাদের বক্তব্য দিতে দুদকে উপস্থিত না হলে অভিযোগের বিষয়ে তাদের কোন বক্তব্য নেই বলে গণ্য হবে।

এর আগে পিকে হালদারের নামে বেনামে থাকা সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০