Shakil Shah
৭ অক্টোবর ২০২০, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ডোপ টেস্ট!

ভোরের দর্পণ অনলাইন:

মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত হওয়ার প্রমাণ পাওয়ায় চাকরি হারাচ্ছেন পুলিশের ২৬ সদস্য। শুধু সেবনের প্রমাণ মেলায় ২৪ জনের বিরুদ্ধে নেয়া হচ্ছে বিভাগীয় মামলার প্রস্তুতি। ডোপ টেস্টে পজিটিভদের বিরুদ্ধে জিরো টলারেন্সে সদর দফতর, এমনটাই জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অন্যদিকে, এই উদ্যোগ পুলিশ বাহিনীতে স্বচ্ছতা আনবে বলে আশা মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের। এই উদ্যোগকে সাধুবাদ জানালেও অপরাধ বিশ্লেষকরা বলছেন, মাঠপর্যায়ের পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আনতে হবে ডোপ টেস্টের আওতায়।

গেল ২৮ জুন তেজগাঁও ট্রাকস্ট্যান্ড ও রেললাইন এলাকা থেকে গ্রেফতার হয় ২১ মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে যারা তেজগাঁও ও শিল্পাঞ্চল থানার ২০ পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার কথা জানায় । তদন্তে শেষে দুই থানার অন্তত ১২ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায়, ডিএমপি কমিশনার ও আইজিপির নির্দেশে প্রত্যেক থানায় সন্দেহজনক পুলিশ সদস্যদের তালিকা তৈরি ও ডোপ টেস্ট শুরু হয়। মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা ইতিবাচকভাবেই দেখছেন এই উদ্যোগকে।

ডিএমপির ৫৭টি ডিভিশনের ১০০’র বেশি পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার পর, পজিটিভ হওয়া ৫০ জনের মধ্যে মাদক গ্রহণ ও কারবারে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মেলায় ২৬ পুলিশ সদস্যকে ইতোমধ্যে চাকরি থেকে বরখাস্তের ঘোষণাও এসেছে। যাদের মধ্যে আছে ১৭ জন কনস্টেবল, চারজন এসআই, তিনজন এএসআই, একজন সার্জেন্ট ও একজন নায়েব। আর শুধু মাদক গ্রহণের দায়ে বাকি ২৪ জনের বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলার প্রস্তুতি।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উপকমিশনার ওয়ালিদ হোসেন বলেন, যেসব সদস্য সন্দেহভাজন তাদের প্রাথমিকভাবে লক্ষণ নিয়ে চিহ্নিত করে টেস্ট করার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শুধু মাঠপর্যায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও ডোপ টেস্টের আওতায় আনার পরামর্শ অপরাধ বিশ্লেষকদের।

ঢাবি আইন বিভাগ হাফিজুর রহমান কার্জন বলেন, সব জায়গাতেই সুদ্ধি অভিযান চালাতে হবে। শুধু নিচু স্তরদের মধ্যে অভিযান চালালে তা লোকদেখানো হবে।

মাদকের বিস্তাররোধে অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর জোর দেয়ারও তাগিদ দেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০