Shakil Shah
১৫ ডিসেম্বর ২০২১, ৫:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুক পেজে রিচ বাড়ানোর কিছু কৌশল

ভোরের দর্পণ ডেস্কঃ

বাংলাদেশে অনলাইন ব্যবসা এখন বেশ জনপ্রিয়। পেজ যেমন বাড়ছে তেমনি বাড়ছে প্রতিযোগিতা। এ কারণে আগের মতো এখন অরগ্যানিক ওয়েতে রিচ বাড়ছে না।

ব্যবসায় মন্দাও যাচ্ছে অনেকের। অপরদিকে এটাও মানতে হবে ফেসবুক ছাড়া ব্যবসা করা সহজ না। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তো কল্পনাই করা যায় না। অনেক সময় দেখা যায় পেজের অরগ্যানিক রিচ কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছে ব্যবসা।

অরগ্যানিক রিচ হচ্ছে, কোনো পেইড ডিস্ট্রিবিউশন ছাড়া অর্থাৎ বুস্টের মতো কাজ ছাড়া আপনার পেজ থেকে কত মানুষ আপনার কনটেন্ট দেখছেন, সেটিকে বলা হয়। পেইড প্রমোশন করলে আপনি তাৎক্ষণিকভাবে সুবিধা পেতে পারেন। একই সঙ্গে এটি আপনার অরগ্যানিক রিচে প্রভাবও ফেলতে পারে।

এই অরগ্যানিক রিচ অনেক বিষয়ের ওপর নির্ভর করে। একটি পোস্ট দেওয়ার পর কত মানুষ ক্লিক করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন সেটির অনুপাতে ওই পোস্টটি ছড়াতে থাকে। পেজ বাড়ার কারণে ২০১৬ সাল নাগাদ অরগ্যানিক রিচ ৫২ শতাংশ কমে গেছে।

অরগ্যানিক রিচ যত বাড়বে আপনার পেজ তত সাবলীল থাকবে। আপনার কনটেন্ট অনুযায়ী ক্রেতা বা গ্রাহক পেজে আসবে। অরগ্যানিক রিচ বাড়লে আপনার ক্যাম্পেইন মানুষের কাছে দ্রুত পৌঁছাবে। একটা সময় পেইড ক্যাম্পেইনেও ক্লিকপ্রতি আপনার খরচ কমে যাবে। তবে খুব সহজ কিছু পদ্ধতিতে ফেসবুক পেজের অরগ্যানিক রিচ বাড়াতে পারেন। জেনে নিন উপায়গুলো-

  • শুধু পোস্ট দিলেই হবে না। প্রতিনিয়ত তা আপডেট করুন। যদি আপনি প্রতিদিন একই রকম কনটেন্ট দিতে থাকেন, তাহলে তা আপনার পেজের ফলোয়ারদের মধ্যে একঘেয়েমিতা সৃষ্টি করতে পারে। তাছাড়াও পেজের রিচ অনেকটাই নির্ভর করে পোস্টের গুণাগুণের ওপর। কনটেন্ট ভালো না হলে রিচ উল্টো কমতে থাকবে। তাই সময়োপযোগী বিভিন্ন ট্রেন্ড্রের সঙ্গে আপনার কনটেন্ট উপস্থাপন করুন। ফলে আপনি আপনার প্রোডাক্ট গতানুগতিক ধারার বাইরে একটু অনন্যভাবে প্রকাশ করতে পারবেন। এতে আপনার পেজের রিচও বাড়বে।
  • টাইমিং এর দিকে নজর রাখুন। কোন সময়ে, কোন দিনে পোস্ট দিলে তা বেশি ফলোয়ারদের এনগেজ করছে তা খেয়াল রাখবেন। কিছুক্ষণ পর পর আপডেট দেওয়া থেকে বিরত থাকুন। তার বদলে দিনের এমন একটা সময় বেছে নিন যখন ফলোয়াদের বেশি এনগেজমেন্ট থাকে। সেই সময়টিতে নতুন প্রোডাক্ট নিয়ে আপনার ফলোয়াদের জানান।
  • ফেসবুক যেহেতু আগ্রহের ভিত্তিতে চলে। তাই শুধু গতানুগতিক প্রোডাক্ট ও সার্ভিস পোস্ট না করে ভিডিওগ্রাফির সহায়তা নিতে পারেন। কারণ ভিডিও সব সময় ভালো রিচ করে। আপনার প্রোডাক্টের কয়েকটি ছোট ছোট ভিডিও পোস্ট করতে পারেন। মাঝেমাঝে লাইভেও আসতে পারেন। লাইভে আসলে পেজের ফলোয়ারদের সঙ্গে আপনার যোগাযোগও বাড়বে।
  • টার্গেট অডিয়েন্স সম্পর্কে পরিষ্কার জ্ঞান থাকতে হবে। পোস্টের লেখা ও ছবি টার্গেট অডিয়েন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনাকে জানতে হবে আপনার প্রোডাক্ট কারা কেনে, তারা কী ধরণের লেখা বা ছবি দেখতে চায়। প্রয়োজনে আপনার ক্রেতাদের সঙ্গে সরাসরি আলাপ করেও জানতে পারেন তারা কি ধরণের আপডেট চান। ফেসবুক ইনসাইটস টুলস ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার টার্গেট অডিয়েন্স আসলে কোন বয়সী এবং তারা কেমন কনটেন্ট বেশি পছন্দ করছেন।
  • রিভিউ দিতে ক্রেতাদের উৎসাহিত করুন। ধরুন আপনার বিক্রি করা প্রোডাক্টটি ক্রেতার অনেক পছন্দ হয়েছে। তখন আপনি তাকে আপনার পেজে প্রোডাক্টটি সম্পর্কিত একটি রিভিউ দেওয়ার প্রস্তাব দিতে পারেন। এতে নতুন ক্রেতারাও আপনার পেজ থেকে প্রোডাক্ট কিনতে সাহস পাবে।
  • মনে রাখবেন, শুধু বেশি বেশি পোস্ট করাই অরগ্যানিক রিচ করার কোনো সমাধান নয়। আপনার কনটেন্টে কিছুটা বৈচিত্র্য আনুন, ফলোয়ারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাদের চাহিদা বুঝতে চেষ্টা করুন। এর মাধ্যমে অনেকখানি রিচ এমনিতেই বেড়ে যাবে।

ফলোয়ারদের কাছে প্রশ্ন রাখার মাধ্যমে পেজের এনগেজমেন্ট বাড়াতে পারেন । এজন্য আপনি আপনার পেজের ফলোয়ারদের বিভিন্ন প্রশ্ন করতে পারেন। যেমন পরবর্তীতে তারা আপনার পেজ থেকে কেমন প্রোডাক্ট আশা করছে তা প্রশ্ন করতে পারেন। কিংবা কোনো উপদেশ চাইতে পারেন। দেখবেন, আপনার পোস্টে কমেন্ট পরতে শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০