Shakil Shah
৮ অক্টোবর ২০২০, ১২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্লয়েড হত্যাকারী পুলিশ কর্মকর্তা জামিনে মুক্ত!

ভোরের দর্পণ অনলাইন:

গলায় হাঁটু চেপে শ্বাসরোধ করে জর্জ ফ্লয়েড নামে কৃষ্ণাঙ্গ যুবককে হত্যায় অভিযুক্ত ডেরেক চাওভিন নামে যুক্তরাষ্ট্রের সাবেক সেই পুলিশ কর্মকর্তা ১০ লাখ ডলার মুচলেকার বিনিময়ে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বুধবার তিনি মুক্তি পান।

জালিয়াতির অভিযোগে গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করে চাওভিন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তীব্রতর অভিযোগ সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আগামী বছরের মার্চে তার এই অভিযোগের আনুষ্ঠানিক বিচার শুরুর কথা রয়েছে। তার আগ পর্যন্ত মুক্ত থাকতে পারবেন তিনি। যদিও এ ব্যাপারে চাওভিন বা তার কোনো আইনজীবী কথা বলেননি।

ওই ঘটনায় সম্পৃক্ত থাকা চাওভিনের সঙ্গে থাকা আরও তিন পুলিশ অফিসার আলেক্সান্ডার কুয়েং, টমান ল্যান ও তু থাওকেও বরখাস্ত করা হয়। ফ্লয়েডকে হত্যায় চাওভিনকে সহযোগিতা করায় তাদের বিরুদ্ধে হত্যায় সহযোগিতা করার মামলা হয়েছে। তবে তারা জামিনে মুক্তি পেয়েছেন আগেই।

জামিনের বিষয়টি নিয়ে তীব্র নিন্দা করেছেন ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেন ক্রাম্প। তিনি বলেন, মাত্র ২০ ডলার নিয়ে জর্জ ফ্লয়েডের জীবন কেড়ে নেওয়ার পর ডেরেক চাওভিন আজ ১ মিলিয়ন ডলারের মুচলেকার বিনিময়ে সে তার মুক্তি কিনেছে। মুচলেকায় তার মুক্তি জর্জ ফ্লয়েডের পরিবারকে সেই বেদনার কথা মনে করিয়ে দিচ্ছে যে, তারা ন্যায্য বিচার পাওয়া থেকে এখনো অনেক দূরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০