Shakil Shah
৫ মার্চ ২০২২, ৯:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে বিজিবির নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিজিবি বাহিনীকে সৃষ্টি করেছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক ও নব জীবন দান করেছেন।

আজ শনিবার (৫ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নবনিযুক্ত বিজিবি মহাপরিচালক আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বাহিনীর দুই জন বীরশ্রেষ্ঠ সহ ৮০৭ জন সদস্য শহীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা সহ দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় বিজিবির একটি চৌকস দল নবনিযুক্ত মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোসাম্মৎ নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল সহ বিজিবি’র সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিজিবির নবনিযুক্ত মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মেজর জেনারেল শাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০