Shakil Shah
১৪ ডিসেম্বর ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্য হাতিকে উত্ত্যক্ত, তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

বন্য হাতিকে উত্ত্যক্ত, তাড়া খেয়ে বৃদ্ধের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতি দেখতে গিয়ে সেই হাতির তাড়া খেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সীমান্তবর্তী উপজেলার ঝুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ মো. আব্দুল হামিদ (৭০) সদর উপজেলার বাকারকান্দা এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, সদরের উপজেলার একজন শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া জামে মসজিদে তাবলীগ জামাতে এসেছিলেন। সন্ধ্যায় মসজিদের কাছেই হাতি লোকালয়ে নেমে এলে দেখতে যান তিনি। 

এসময় স্থানীয়রা বন্য হাতিকে উত্ত্যক্ত করলে হাতির দল তাদের তাড়া করে। এতে উপস্থিত সবাই দৌড়ে পালিয়ে গেলেও বৃদ্ধ আব্দুল হামিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০