Shakil Shah
৭ ফেব্রুয়ারী ২০২৩, ৯:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে এশিয়া কাপ হবে না, জানালেন বিসিবি সভাপতি

ভোরের দর্পণ ডেস্ক :

চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ক্রিকেট। আসরটির স্বাগতিক পাকিস্তান। কিন্তু ভারত রাজনৈতিক সংকটের কারণে পাকিস্তান সফরে যেতে চায় না। আসরটি তাই নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে।

সেক্ষেত্রে পাকিস্তানের ব্যবস্থাপনায় সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কায় আসরটি বসার সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। তবে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন যে, এশিয়া কাপ পেতে বাংলাদেশ কোন চেষ্টা করবে না।

বিসিবি সভাপতি পাপন বলেন, ‘এশিয়া কাপের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। আসরটি কোথায় হবে ওই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। পাকিস্তান এশিয়া কাপের স্বাগতিক, ওরাই সিদ্ধান্ত নেবে। পাকিস্তানের বাইরে যদি হয় তাহলে বাংলাদেশে আসরটি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু বৃষ্টির সময় হওয়ায় আমরা বাংলাদেশে আসরটি হওয়ার সম্ভাবনা দেখি না।’

এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব নিয়ে তা শেষ করা কঠিন হবে বলেও উল্লেখ করেছেন তিনি, ‘টি-২০ ফরম্যাট হলে একটা চেষ্টা করা যেত। কিন্তু আগামী এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে। পেলেও আমরা তো তা শেষ করতে পারবো। সেজন্য আমরা এশিয়া কাপ আয়োজনের জন্য কোন এপ্রোচ করবো না।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০