Online Desk
৭ মার্চ ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

বাউফলে নাতনিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লালু শাহ (৬০) নামের এক বৃদ্ধকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত লালু শাহ সম্পর্কে শিশুটির চাচাতো নানা হন।

শুক্রবার (৬ মার্চ) রাতে ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (১ মার্চ) বিকেল ৫ টার দিকে বাউফলের ধানদী গ্রামে নানা বাড়িতে শিশুটি খেলতে বের হলে চাচাতো নানা লালু শাহ কৌশলে তাকে একটি নির্জন ঘরে নিয়ে যান এবং ধর্ষণ করেন। শিশুটির ডাক-চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে বিষয়টি প্রকাশ পায়। এরপরে শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই পলাতক ছিলেন নানা লালু শাহ।

অভিযুক্ত গ্রেপ্তার থাকায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে অভিযুক্তকে ঢাকা থেকে বাউফল থানায় নিয়ে আসা হচ্ছে। এরপরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০