Shakil Shah
১৯ ফেব্রুয়ারী ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের বাগাতিপাড়া উপজেলার জিগড়ী বাজারে যুবলীগের সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ও পৌর যুবলীগের আয়োজনে দেশব্যাপী বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার বেলা ১১ টার দিকে সভা ও বিক্ষোভ মিছিল করে যুবলীগের একাংশ। জিগরী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে আসে এবং পরে সেখানে এক সভা অনুষ্ঠিত হয়।

বাগাতিপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় ওই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুকুমার মূখার্জী, দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খারেকুজ্জামান , ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুদ রানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপি-জামাত দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের অভূতপূর্ব উন্নয়নের সময় দেশ বিরোধী এসব অপশক্তি দেশের শান্ত পরিস্থিতি অশান্ত করে তোলার চেস্টা করছে। তাদের কোন ছাড় নেই। এসব অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবো এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো এটাই আমাদের লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০