Shakil Shah
২১ নভেম্বর ২০২১, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাদ পড়লেন সাইফ, শেষ ম্যাচের দলে ইমন-রাব্বি

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা পেসার কামরুল ইসলাম রাব্বি। 

শনিবার (২০ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত টপ অর্ডারের রান খরার কারণে ডাক পেয়েছেন ইমন। রাব্বিকে ডাকা হয়েছে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের ইনজুরির কারণে। যদিও ইমন-রাব্বির অন্তর্ভুক্তির কারণ জানায়নি বিসিবি। ৩ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। তৃতীয় ম্যাচটি জিতে টেস্টের আগে ভাঙা মনোবল ফেরাতে চায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে জাতীয় দলের ভাবনায় ছিলেন ইমন-রাব্বি। তবে ১৬ সদস্যের ঘোষিত দলে জায়গা হয়নি তাদের। শুরুতে দলে জায়গা না পেলেও শেষ ম্যাচের জন্য ডাক পেয়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা এই দুই ক্রিকেটার।

এদিকে ইমন-রাব্বি দলে আসায় টি-টোয়েন্টি দল থেকে বিদায় নিয়ে টেস্ট দলের ক্যাম্পে যোগ দেবেন সাইফ। ইতোমধ্যে যারা টি-টোয়েন্টি দলে নেই কিন্তু টেস্ট সিরিজের ভাবনায় আছেন, তারা চট্টগ্রামে অনুশীলন শুরু করেছেন। সেখানেই যোগ দেবেন সাইফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০