Shakil Shah
১১ ডিসেম্বর ২০২৩, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেলো পশু চিকিৎসকের

বাসচাপায় প্রাণ গেলো পশু চিকিৎসকের

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১০ ডিসেম্বর) রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্ট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. এওর মিয়া (৩৩) দরগাপাশা (নোয়াগাঁও) গ্রামের আক্কাছ মিয়ার ছেলে। আহত আকিক মিয়া (২৮) আক্তারপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী রূপসী বাংলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১৪-৯৫৪২) ও ডাবরগামী মোটরসাইকেলটি (সুনামগঞ্জ-ল-১১-০৩৭৭) সিচনী পয়েন্টের কাছাকাছি এলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হলে তাদের দ্রুত উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে রাত ২টার দিকে এওর মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আকিক মিয়ার অবস্থাও খুবই আশঙ্কাজনক।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। আরেকজন গুরুতর আহত হয়েছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০