Shakil Shah
২৫ ডিসেম্বর ২০২৩, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি এখন আর রাজনৈতিক দল নয় : পররাষ্ট্রমন্ত্রী 

বিএনপি এখন আর রাজনৈতিক দল নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনে না এসে বিএনপি বোধ হয় খুবই ভুল করল। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয়, তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনো জয়লাভ করেনি। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে। 

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট মহানগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, বিএনপি জ্বালাও-পোড়াও আর গুপ্তহত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে, আরও করে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমরাও চাই সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন। সেক্ষেত্রে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের তারা ভিসার আওতায় আনবে। তাই আমরা মনে করি- তারা আমাদের সহায়ক। আমরা আশা করি যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করছে, তাদের ওপর তারা খড়গ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০