Shakil Shah
৫ এপ্রিল ২০২২, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়াবেন যেভাবে

ভোরের দর্পণ ডেস্ক:

ফেসবুক প্রোফাইল এবং পোস্টের রিচ কমে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য অনেকেই পেইড প্রোমোশন করেন। কিন্তু এটাই একমাত্র সমধানের পথ নয়।

রিচ বাড়ানোর কৌশল জানার আগে চলুন জেনে নিই যেসব কারণে ফেসবুক পোস্টের রিচ কমে যাচ্ছে। মূলত ফেসবুক তার ব্যবহারকারীদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রিকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। যেখানে আপনি খাবার সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা। কিন্তু দেখা গেল, যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা হয়তো আগে পছন্দ করতেন কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই। ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে। এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রিকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

এছাড়াও কোন সময়ে কন্টেন্ট পোস্ট করছেন তার উপর নির্ভর করে আপনার পোস্ট রিচ হয়। আপনি কোনো পোস্ট যদি মাঝরাতে করেন তাহলে তা এমনিতেই ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে। পাশাপাশি ফেসবুকে সবসময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

এবার তাহলে চলুন জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন-

প্রথমত, আপনার পোস্টে যেনো হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিন। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।

​দ্বিতীয়ত, গতানুগতিক পোস্ট করলেই হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিয়ো পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

​তৃতীয়ত, ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

চতুর্থ, অর্গানিক রিচের ডাটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোনো দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০