Shakil Shah
১০ জুলাই ২০২৪, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার, স্বামী আটক

বিয়ের ১৮ দিনের মাথায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার, স্বামী আটক

বিয়ের ১৮ দিনের মাথায় সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।  

মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার পর তার স্বামী হাবিবুর রহমান সাজুকে আটক করা হয়েছে। 

জানা যায়, গত ২১ জুন উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামের হাবিবুর রহমান সাজুর সঙ্গে একই উপজেলার বসন্তপুর এলাকার সিরাজুল ইসলামের মেয়ে তানজিনা ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই ছিল। বিয়ের ১৮ দিনের মাথায় মঙ্গলবার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তানজিনার লাশ উদ্ধার করে পুলিশ। 

লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের দাবি, তানজিনা ইসলাম সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। 

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই ছিল। এ ঘটনায় তানজিনার স্বামী হাবিবুর রহমান সাজুকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০