Shakil Shah
১৪ জানুয়ারী ২০২৩, ৯:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব ইজতেমা ময়দানে সাত মুসল্লির মৃত্যু

ভোরের দর্পণ ডেস্ক :

বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে সাত মুসল্লির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানান টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে আজ শনিবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে মৃত্যুবরণ করেন নরসিংদীর মনোহরদী থানার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি (৭০)। এরপর সকাল সাড়ে ছয়টায় মৃত্যুবরণ করেন চট্টগ্রাম সদর থানার রাওজান এলাকার আব্দুল রাজ্জাক (৭০)।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ঢাকার কেরানীগঞ্জের হাজি মোহাম্মদ হাবিবউল্ল্যাহ হবি (৬৮)। সন্ধ্যায় মৃত্যুবরণ করেন মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মধ্যে কামার গ্রামের আক্কাস আলী সিকদার (৫০)। এছাড়া রাত আড়াইটার দিকে মৃত্যুবরণ করেন খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০)।

 

ইজতেমার মাঠে ২ মুসল্লির মৃত্যু

ইজতেমার মাঠে ২ মুসল্লির মৃত্যু

 বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেটের জৈন্তাপুর থানার হেমুবুটে গ্রামের মো. নূরুল হক (৬৩) শ্বাসকষ্টজনিত কারণে মৃত্যুবরণ করেন। একই সময়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০)।

ওসি আশরাফুল আরো বলেন, ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্নের পর তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আজ বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০