Shakil Shah
২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের কথা স্বীকার করল ৬ ডাকাত

ভোরের দর্পণ অনলাইন:

খাগড়াছড়ি জেলা সদরের বলপাইয়্যে আদাম এলাকার একটি বাড়িতে গত বুধবার রাতে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে গণধর্ষণের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ছয় আসামি। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত পৃথক তিনটি আদালত আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠান।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ওসি মুহম্মদ রশিদ জানান, খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম ও সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের আদালতে গ্রেফতার হওয়া ৭ আসামির মধ্যে ৬ জন ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

গ্রেফতারকৃত অপর আসামি ডাকাতি ও গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মো. আমিন ওরফে নুরুল আমিন জবানবন্দি না দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত ৩০ সেপ্টেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে খাগড়াছড়ি জেলা শহরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলপাইয়্যে আদাম এলাকার একটি বাড়িতে গভীর রাতে সাবল দিয়ে দরজা ভেঙে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে পাশের রুমে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ সময় তারা বাড়ির আলমারি থেকে তিন ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে বাইরে থেকে ঘর আটকে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে গৃহকর্ত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।

এ ঘটনায় গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারীর মা বাদী হয়ে অজ্ঞাত ৯ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় গণধর্ষণ ও ডাকাতির পৃথক দুটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০