Shakil Shah
৩ নভেম্বর ২০২০, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন সাকিব

ভোরের দর্পণ ডেস্ক:

আগামী বৃহস্পতিবার দেশে ফিরতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের ঘনিষ্ঠ এক নির্ভরযোগ্য সূত্র সোমবার (৩ নভেম্বর) জানিয়েছে, দেশে আসার পরপরই মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলন শুরু করবেন সাকিব।

চলতি মাসের মাঝামাঝিতে শুরু হতে যাওয়া পাঁচ দলের টি-২০ টুর্নামেন্ট খেলতে নামার আগে অনুশীলনে নিজেকে ঝালিয়ে নেবেন তিনি।

এক বছরের নিষেধাজ্ঞা শেষে আসন্ন টুর্নামেন্টেই সাকিবকে আবারও তার পুরোনো রূপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

এর আগে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাওয়ার জন্য সাকিব যুক্তরাষ্ট্র থেকে ফিরে ঢাকার বিকেএসপিতে সেপ্টেম্বরে মাসব্যাপী ব্যক্তিগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তবে, কোভিড-১৯-এর বিধিনিষেধের কারণে শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেলে পরিবারকে সময় দিতে গত ১ অক্টোবর যুক্তরাষ্ট্রে ফিরে যান সাকিব।

উল্লেখ্য, ক্রিকেট থেকে তার এক বছরের নিষেধাজ্ঞা গত ২৯ অক্টোবর শেষ হয়েছে। ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে। যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ প্রথম বছর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নজরদারিতে ছিলেন সাকিব এবং সেই এক বছর পূর্ণ হয়েছে। এখন সাকিব দলে সুযোগ পেলেই বাংলাদেশ বা যে কোনো পেশাদার লিগে ক্রিকেট খেলতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

১১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

১২

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

১৩

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

১৪

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

১৫

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১৬

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১৭

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১৮

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৯

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

২০