Shakil Shah
১০ এপ্রিল ২০২৩, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যস্ততা বেড়েছে মার্কেটে দামে হতাশ ক্রেতারা

dav

এসআই বাবলু, শেরপুর (বগুড়া) :

বগুড়ার শেরপুরে এবার রোজার শুরুতেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। রোজার প্রথম দিকে তেমন একটা ভিড় না থাকলেও ১৬ তম রোজা থেকে মানুষ ভিড় জমাচ্ছেন বাজারে, শপিংমলে। পৌর শহরের ফুটপাত থেকে অভিজাত শপিংমলে জমে উঠেছে ঈদের কেনাকাটা। তবে পোশাকের দামে এবার হোঁচট খাচ্ছেন ক্রেতারা। এরই মধ্যে ঈদের বাহারি পোশাকে ভরেছে দোকানপাট ও শপিংমলগুলো। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত তিন বছর ব্যবসা তেমন হয়নি। তাই এ বছর সব ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি বলে জানান ক্রেতারা। ক্রেতারা বলছেন, নিত্যবাজারে যেমন দাম বেড়েছে সব পণ্যের, পোশাকের দামও বেড়েছে তেমনভাবেই। সোমবার শেরশাহ নিউ মার্কেট, উত্তরা প্লাজা, সৈয়দা কমপ্লেক্স মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের ভিড়। সবচেয়ে এখন বেশি ভিড় শেরশাহ নিউ মার্কেটে। এই মার্কেটে মেয়েদের শাড়ি, থ্রি-পিস, বোরকা, জুতা-স্যান্ডেল, অলঙ্কার, কসমেটিকস থেকে শুরু করে সবকিছুই পাওয়া যায়, ফলে নারী ক্রেতার সমাগম বেশি। এছাড়াও ছেলেদের নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি, জিন্স, টি-শার্ট এবং থান কাপড়ের দোকান থাকায় উত্তরা প্লাজা মার্কেটে ছেলেদের ভিড়ও চোখে পড়ার মতো।
উত্তরা প্লাজা মার্কেটের ব্যবসায়ী ইফতেখার আলম ফরহাদ জানায়, এবার রোজার শুরুতে তেমন ব্যভসা না হলেও এখন মার্কেটে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় নির্বঘেœ কেনাকাটা করছে ক্রেতারা। আরেক ব্যবসায়ী পাশা জানান, ঈদ উপলক্ষে এখন প্রতিদিনই প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার পোশাক বিক্রি হচ্ছে। প্রতিদিন ক্রেতা বাড়ছে। কেনাকাটাও বাড়ছে।
মার্কেটে আসা ক্রেতারা জানান, গত বছর করোনার প্রভাব ছিল। বাজারে ভিড় ছিল না। কিন্তু এ বছর বাজারে ভিড়ও বেশি, কাপড়-চোপড়ের দামও অনেক। গত বছর যে প্যান্ট কেনা হয়েছিল ৮০০ টাকায়, এবার ওই ধরনের প্যান্ট কিনলাম ১২০০ টাকায়। স্ত্রীর জন্য যে পোশাক গত বছরে কেনা হয়েছিল এক হাজার টাকায়, ওই একই ধরনের পোশাকের দাম বেড়ে হয়েছে ১৫০০-১৭০০ টাকা। বিকেলবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন এসেছেন শাড়ি ও থ্রি-পিস কিনতে। তিনি জানান, গত বছরের তুলনায় থ্রি-পিসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০