Online Desk
৫ এপ্রিল ২০২৬, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও অবৈধ পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ি ও অবৈধ পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (০৪ এপ্রিল) আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে। এ সময় ২ হাজার ৭১৬ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে কসবা উপজেলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক পৃথক অভিযানে প্রায় দুই কোটি এিশ লাখ টাকা মূল্যের ভারতীয় বাসমতী চাল, ফুচকা ও অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়।

রোববার (০৫ এপ্রিল) দুপুরে ৬০ বিজিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি।

তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০