Shakil Shah
১০ মে ২০২১, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের জন্য শেখ হাসিনার প্রার্থনা

ভোরের দর্পণ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। এমন পরিস্থিতিতে সৃষ্ট নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে থেকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, বাংলাদেশ-ভারত সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকারবদ্ধ।

ভারতে টানা ৪ দিন পর করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন।দৈনিক মৃত্যুর সংখ্যাও নেমেছে ৪ হাজারের নিচে। সোমবার দেশটিতে ৩ হাজার ৭৪৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

এর আগে রোববার (৯ মে) দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৩ হাজার ৭৩৮ জন এবং মৃত্যু হয়েছিল ৪ হাজার ৯২ জনের।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১০ মে) সকাল পর্যন্ত ভারতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জনের।

তবে আক্রান্তের সঙ্গে সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে। এখনও পর্যন্ত দেশটিতে মোট এক কোটি ৮৬ লাখ ৬৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ বর্তমানে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লাখ ৫০ হাজার ৯৯৮ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০