Shakil Shah
৯ ফেব্রুয়ারী ২০২১, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভ্যাকসিনের সঙ্কট হবে না: স্বাস্থ্য সচিব

ভোরের দর্পণ ডেস্ক:
চলতি মাসের শেষে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ডের অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন সরাসরি যুক্তরাজ্য থেকে আসবে। এ দফায় বিনামূল্যে ১ লাখ ৩১ হাজার ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিনে ঢাকা মেডিকেলের কেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম একথা বলেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রেশন সাপেক্ষে প্রতিদিন টিকা নিতে আসছেন ৭শ’র বেশি মানুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও চলছে তৃতীয় দিনের মতো টিকাদান কর্মসূচি। চিকিৎসক-নার্সদের পাশাপাশি কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশনের পর টিকা দিতে পেরে খুশি সাধারণ মানুষ।

দুপুর পৌনে একটায় ডিএমসির টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। টিকা নিয়ে মানুষের মধ্যে ভীতি দূর হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেছেন, চলতি মাসের শেষে কোভ্যাক্স সুবিধায় ১ লাখ ৩১ হাজার ভ্যাকসিন আসবে বিনামূল্যে আসবে বাংলাদেশে।

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, আমরা আমাদের সেরামের ক্রয়কৃতটা নিয়ে আসছি। একই সঙ্গে কোভ্যাক্স গাভি অ্যালায়েন্স এটাও পাচ্ছি আরো কিছু ফাইজারের পাচ্ছি সব মিলিয়ে আমাদের ভ্যাকসিনের কোনো সঙ্কট হবে না।

প্রতিদিন ৫০০ জনকে টিকা দেবার লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন তা ৭০০ ছাড়িয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম বলেন, একটা ফাইলে ১০ ডোজ থাকে, ১০ জন না হলে সেটি নষ্ট হবে। যে সমস্ত জায়গায় এটা ঠিকমতো মানা হবে না সেখানে নষ্টের পরিমাণটা বেশি হবে। তবে আমরা হিসাব করে দেখেছি এটা এখনো ১০ শতাংশের মতো হয়নি।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা মেডিকেলে চলবে টিকাদান কর্মসূচি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০