Shakil Shah
২৬ ডিসেম্বর ২০২০, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (দঃ) ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিম মাহমুদের বিরুদ্ধে জয়পুর গ্রামে নিরীহ মানুষের ওপর হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুর গ্রামের সামনের সড়কে জয়পুরগ্রামবাসী চেয়ারম্যান আজিম মাহমুদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য দেন, ভূক্তভোগী আনোয়ারা আক্তার, নাসিমা খাতুন, সাইদুর রহমান, দিপু মিয়া, মিশু, সাগর প্রমুখ। বক্তারা বলেন, গত রবিববার বিকেলে ওই ইউনিয়নের সাতুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে সৌরভের সাথে জয়পুর গ্রামের মজিবুর রহমানের ভাতিজা মুরসালিনের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে সৌরভের পক্ষে ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদ তার লোকজন নিয়ে ঐ দিন মধ্যরাতে জয়পুর গ্রামে গিয়ে মজিবুর রহমানের ভাতিজা মানসিক প্রতিবন্ধী ও সাবেক চেয়ারম্যান আক্রাম হোসেনের বড় ছেলে শাহ আলম খোকন কে মারধর করে, পাশ্ববর্তী ঘরগুলোতেও হামলা চালানোর পাশাপাশি একই গ্রামের আর্শাদ মিয়ার ঘরেও হামলা চালানো হয়। লাঞ্চিত করা হয় আর্শাদ মিয়ার স্ত্রীকে। অন্য বাড়িতে অবস্থানকারী মজিবুর রহমান ও তার ছোট ভাই সাইদুর রহমানের হাত ও চোখ বেঁধে চেয়ারম্যান আজিম মাহমুদের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

মজিবুর রহমানের ঘরে ঢোকে তার স্ত্রীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবগোপাল দাশ জানান, যদি ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এই বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আজিম মাহমুদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলেননি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০