Bhorer Darpan Online
১৮ অগাস্ট ২০২০, ৭:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগর-মহেষখলা সড়ক বন্যায় ক্ষতিগ্রস্ত, ভোগান্তিতে জনগণ

নেত্রকোণা (কলমাকান্দা) প্রতিনিধি : গত কয়েকদিন আগে ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি থেকে নেমে আসা পাহাড়ী ঢলে টানা তৃতীয় বারের সৃষ্ট বন্যায় সুনামগঞ্জের মধ্যনগর -মহেষখলা সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। যার কারনে পথচারীরা চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন। তথ্যসূত্রে জানা যায়, ২০১০-২০১১ অর্থ বছরে এলজিইডি’র আওতায় মধ্যনগর-মহেষখলা রোডের ১২ কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়। রাস্তাটি নির্মাণকালীন সময়ে হাওরের টেউয়ের কবল থেকে ভাঙ্গন ঠেকাতে বøকের পরিবর্তে বালির বস্তা দেওয়া হয়, যা সম্পূর্ন এক বছরের মধ্যে টেউয়ের আঘাতে ধসে পড়ে। রাস্তার মাঝখান দিয়ে ইটের ¯øুইং দেওয়া হয় যা বেশি দিন স্থায়ী হয়নি। বর্তমানে রাস্তাটি দিয়ে চলাচলে অনুপযোগী। রাস্তাটির ১২ কিলোমিটারের প্রায় ৬০ শতাংশ জায়গা হাওরের টেউয়ের আঘাতে ও বন্যায় ধসে পড়েছে। স্থানীয়রা জানান, এই রাস্তাটি দিয়ে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে মোটর সাইকেলের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে যাতাযায়ত করে। মোটর সাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন দিয়ে চলাচল করা যায়না। গত কয়েকদিন তিন বারের বন্যার কারনে রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙ্গে বিলীন হয়ে গেছে। বন্যার কারনে রাস্তাটি পুরোপুরি ডোবে যায়। যার ফলে রাস্তাটি আরো ২ -৩ ফুট উচ্চতায় মাটি ভরাট করে পাকা করে চলাচলের উপযোগী করে তুললে আমাদের কষ্টের লাঘব হতো। সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, মধ্যনগর থেকে মহেষখলা পর্যন্ত আমাদের চলাচলের একটি মাত্রই জনগুরুত্বপূর্ণ রাস্তা। আমাদের বহুদিনের প্রত্যাশিত মধ্যনগর-মহেষখলা রাস্তার উব্দাখালী ও সোমেশ্বরী নদীর উপর নির্মিতব্য দুটি ব্রীজ দ্রæততার সাথে যেহেতু কাজ শেষ হচ্ছে। তাই এই হাওর অধ্যুষিত এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তাটি পুরোপুরি নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর হাসান পলাশ জানান, পানি শুকানোর পর রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০