Online Desk
২ এপ্রিল ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক নিহত

মাছবাহী ট্রাকের ধাক্কায় অটোবাইক চালক নিহত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বেপরোয়া গতির একটি মাছবাহী ট্রাকের ধাক্কায় বাবুল (৪৫) নামের এক অটোবাইক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ অভিমুখী তেলাপিয়া মাছ ভর্তি একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি অটোবাইককে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোচালক বাবুল ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুপুরের দিকে নিহতের মরদেহ হাসপাতাল থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতা ঘাতক ট্রাক চালকের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সকাল ১১টা ০৫ মিনিটে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে।

অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের আশ্বস্ত করলে বেলা ১১টা ২৫ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়। পরবর্তীতে ১১টা ২৯ মিনিটে উক্ত মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০